দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গাঢ় নীল টি-শার্ট পরা অবস্থায় কোলে বালিশ নিয়ে বেবি বাম্প দেখা যায়। ক্যাপশনে গর্ভস্থ সন্তানকে ‘সিক্স প্যাক’ বলে আখ্যা দিয়ে সামান্থা লেখেন, ‘আমার সিক্স-প্যাক। তোমাকে দেখার অপেক্ষায়।’
এর আগে অভিনেত্রীর মা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়। কয়েকদিন আগে তিনি মা হওয়ার ইঙ্গিত দিয়ে কাজ থেকে বিরতির কথা জানিয়েছিলেন।
সামান্থার এমন মজার ছলে দেওয়া পোস্টে ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। এরপর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি।
এমএম/